সীতাকুণ্ডে 'বন্দুকযুদ্ধে' আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের পন্থিছিলা কসাইখানা এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে। পরে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ছয়টি কার্তুজ, একটি রামদা ও চারটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কবির হোসেন (২৫), মো. নূর নবী (২২) ও মো. জাকের (২৪)।
সীতাকুণ্ড থানার এসআই মীর মাহবুবুর রহমান বলেন, গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে কসাইখানা এলাকায় ১০-১৫ জন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও অন্তত ২৫টি পাল্টা গুলি ছোড়ে। এতে তিন ডাকাত আহত হয়। পুলিশ তাদের গ্রেপ্তার করলেও অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হয়।