সীতাকুণ্ডে পাহাড় থেকে বিপুল অস্ত্র উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত ১২ থেকে এই অভিযান শুরু হয় বলে প্রথম আলোকে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম আজ রোববার ভোরে প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে সীতাকুণ্ড সদর থেকে এক কিলোমিটার উত্তরে নুনাছড়া এলাকার পাহাড়ে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৭০টি পেট্রলবোমা, ৫০টি ককটেল, ১০টি দেশিয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সেখানে তিনটি তাঁবুরও সন্ধান পেয়েছে পুলিশ। সকাল সাড়ে আটটার দিকে তিনি জানান, এখনো সেখানে অভিযান চলছে।