সীমান্তে অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা থেকে গত বুধবার রাতে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আবুল এহসান বলেন, রাত আটটার দিকে কিরণগঞ্জ সীমান্তের বিনোদপুর ইউনিয়নের কালীগঞ্জ মাঠ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় এক ব্যক্তিকে ব্যাগসহ ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাঁকে থামার সংকেত দিলে তিনি ব্যাগ ফেলে পুনরায় ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে ব্যাগ তল্লাশি করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।