সীমান্তে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মো. সাব্বির (১৪) নামের এক বাংলাদেশি কিশোরকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ডাবরী সীমান্তে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যক্তিরা জানান, সকালে ধুগরীয়া গ্রামের সীমান্তঘেঁষা জমিতে বাবা জমির উদ্দিনের সঙ্গে কাজে যায় সাব্বির। সকাল সাড়ে আটটার দিকে ৩৬৭ নম্বর সীমানা পিলারের কাছে ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে বিএসএফ তাকে আটক করে। বিজিবি জানিয়েছে, পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।