সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়ার সীমান্তে গত বুধবার রাতে গুলিতে রনি খালাসি নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি চর মাঝাড়দিয়ার গ্রামের মৃত আবুল খালাসির ছেলে।
স্থানীয় লোকজনের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত দুইটার দিকে রনি মাঝাড়দিয়ার সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে যান। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলিবিদ্ধ অবস্থায় তিনি সেখান থেকে পালিয়ে বাড়ি চলে আসেন। এরপর ভোর চারটার দিকে বাড়িতে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে রাজশাহী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক শাহজাহান সিরাজ বলেন, নিহত রনির বাড়ি সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে। গুলি লাগার পর এত দূর হেঁটে বাড়ি আসা সম্ভব নয়। তাঁকে কে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
নগরীর রাজপাড়া থানার ওসিমাহমুদুর রহমান জানান, খবর পেয়ে রনির লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রনির চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।