সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম আসাদুল ইসলাম (২৫)। বাড়ি গোমস্তাপুর উপজেলার যশোইল গ্রামে। তাঁর বাবা ইন্তাজ আলী। পরিবারের ভাষ্য, আসাদুল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুজিবর রহমান বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তসংলগ্ন একটি জলাশয় দিয়ে নৌকায় করে আসাদুলের মরদেহটি নিয়ে আসছিলেন দুই ব্যক্তি। ওই দুজন আসাদুলের সহযোগী বলে জানা গেছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা লাশটি ফেলে পালিয়ে যান। পরে বিজিবির সদস্যরা লাশটি উদ্ধার করেন। লাশের মুখ ফোলা। শরীরের বিভিন্ন স্থানে পোড়া (ফোসকা) দাগ আছে। ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিজিবির এই কর্মকর্তার দাবি, নিহতের ভাই রবিউল ইসলাম স্বীকার করেছেন, আসাদুল কৃষির পাশাপাশি গরু আনার কাজে জড়িত ছিলেন।
ঘটনার বিষয়ে আসাদুলের পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।