সীমান্তে ৮৫ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী ও দৌলতপুর সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে ৮৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিজিবি। এদের মধ্যে ৪৬ জন পুরুষ, ২৩ জন নারী ও ১৬ জন শিশু। তাঁদের বাড়ি গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর, নড়াইল, বরিশাল ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। বিজিবি ২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করে তাঁদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।