সুটকেসে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার পনিটুলা ছড়ার সেতুর নিচে সুটকেসের ভেতর একটি শিশুর লাশ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে জালালাবাদ থানার পুলিশ লাশটি উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, সুটকেসটি সেতুর নিচে পানিতে ভাসছিল। পরে স্থানীয় লোকজন সেটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। শিশুটির বয়স সাত-আট বছর হবে। ধারণা করা হচ্ছে, দুই-তিন দিন আগে তাকে হত্যা করা হয়েছে। বিভিন্ন থানায় বার্তা পাঠিয়ে শিশুটির পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।