প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা পাটের সুতলিবোঝাই একটি ট্রাক ছিনতাই করেছে। সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের এআরএ পাটকল সূত্র জানায়, ৩০০ মণ সুতলি নিয়ে ট্রাকটি বৃহস্পতিবার রাতে ঢাকার ইমাম বাজারের উদ্দেশে রওনা হয়। ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে চালক ও সহযোগীকে নামিয়ে দেয় এবং সুতলিভর্তি ট্রাকটি চালিয়ে নিয়ে চলে যায়। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ পুলিশের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ট্রাক উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।