সুতিজাল ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের পর এবার নাটোরের গুরুদাসপুর উপজেলার নন্দকুঁজা ও আত্রাই নদ-নদী থেকে অবৈধ বেড়া, সুতিজাল ও কারেন্ট জাল উচ্ছেদ অভিযান শুরু করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে চারটি সুতি, ছয়টি খরাজাল ও একটি কারেন্ট জাল এবং ২০টি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইয়াসমিন আক্তার ওই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।