সুনামগঞ্জে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টেকেরঘাট সীমান্ত এলাকা থেকে গত মঙ্গলবার গভীর রাতে ভারতীয় এক নাগরিকসহ তিনজনকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সদস্যরা। আটক ব্যক্তিরা হলেন ভারতের নাগরিক জন মারাক (৩০), উপজেলার বরুঙ্গাছড়া গ্রামের আবু হানিফের ছেলে কাওসার আহমদ (২৯), আবদুল মান্নানের ছেলে মহিবুর রহমান (২৮)। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সীমান্তের টেকেরঘাট এলাকা থেকে বিজিবির একটি টহলদল তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে এক টন কয়লা জব্দ করা হয়। সুনামগঞ্জে বিজিবির ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, আটক ব্যক্তিরা কয়লা চোরাচালানের সঙ্গে যুক্ত। তাঁদের তাহিরপুর থানায় হস্তান্তর করা হবে। তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন গতকাল দুপুরে জানান, ওই তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।