সুনামগঞ্জে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ১২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গত শনিবার দিবাগত রাতে পুলিশ অস্ত্রসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, তাঁরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। তাঁদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ডাকাতির মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন আনছার আলী (৩৫), মো. হেলাল মিয়া (৩০), আবদুর রহিম (১৯), মাসুম আহমদ (১৮), দুলাল আহমদ (২৫), বদরুল আলম (২৬), লিকসন ওরফে লক্ষ্মণধর (২৮), নজির উদ্দিন (২০), মাসুক মিয়া (২২), নিজাম উদ্দিন (২৫), আনিছ মিয়া (৩২) ও রনি আহমদ (২৯)।