সুনামগঞ্জে সংঘর্ষে আহত ১০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল শুক্রবার বেলা ১১টায় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণ উপজেলার পাথারিয়া ইউনিয়নের নতুন জাহানপুর গ্রামের নাজিম উদ্দিন ও আবদুল কদ্দুসের মধ্যে গ্রামের পাশের হাওরের জমি নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সকালে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন বলেন, জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।