সুনামগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়াসহ ধর্ষণ মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছেন তাঁর স্বজনেরা। এ সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় চার নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গছিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গছিয়া গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আইন উদ্দিনের ছেলে দিলাল মিয়ার (২৬) বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। এ মামলায় শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যায় পুলিশ। দিলালকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় ওই পরিবারের নারী-পুরুষেরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করেন। এর পরপরই তাঁরা পুলিশের ওপর হামলা চালান।