সুনামগঞ্জে 'বন্দুকযুদ্ধে' একজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতকে গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইলিয়াছ আলী (৩৬) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ডাকাত দলের সদস্য। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ডাকাতির মামলা রয়েছে।
পুলিশের ভাষ্যমতে, ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের শেওতারচর গ্রামের ইলিয়াছ আলীকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। এরপর মঙ্গলবার রাতে তাঁকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে নামে পুলিশ। তারা রাত তিনটার দিকে চরমল্লাহ ইউনিয়নের রাঙামাটি-বুরাখালী সেতু এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল ডাকাত পুলিশের ওপর হামলা চালায়।