সুন্দরবন থেকে সাত জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিপণের দাবিতে সুন্দরবনের গহিন থেকে সাত জেলেকে অপহরণ করা হয়েছে। গত শুক্রবার রাত আটটার দিকে বনদস্যু মাস্টার বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে।
অপহরণের শিকার জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাশ্বেখালী গ্রামের সুলতান গাজী, নওয়াবেকি গ্রামের ফরিদ হোসেন, টেংরাখালী গ্রামের মিঠু, খুলনার কাস্টমস ঘাট এলাকার আবদুল মালেক, মতিউর হোসেন, সোহাগ হোসেন ও মোহাম্মদ আলী।
দুজন জেলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, বুধবার তাঁরা দুই নৌকায় ১২ জন সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে শুক্রবার সন্ধ্যায় রায়মঙ্গল নদীর কামান দাগা এলাকা থেকে বনদস্যু মাস্টার বাহিনী পরিচয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় এক নৌকায় থাকা তাঁরা পাঁচজন সুন্দরবনের ছোট খালে ঢুকে পড়ে আত্মগোপন করেন। বনদস্যুরা সাতজনকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাঁদের মুক্তিপণ বাবদ সাড়ে তিন লাখ টাকা দাবি করে বনদস্যুরা।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম শোয়াইব খান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।