সুন্দরবন থেকে ১২ জেলে অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় মুক্তিপণের দাবিতে তিনটি মাছ ধরার নৌকাসহ ১২ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার ভোররাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

মংলা উপজেলার চিলা গ্রামের জেলে-মহাজন সঞ্জয় রায়ের ভাষ্য, আজ ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় মাছ ধরার সময় বনদস্যু আকাশ বাহিনী জেলে বহরে হামলা চালায়। জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে বনদস্যুরা ১২ জন জেলেকে অপহরণ করে। এ সময় বনদস্যুরা জেলেদের কাছ থেকে মাছ ধরার নৌকা তিনটি নৌকা নিয়ে যায়।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ১২ জেলে অপহরণের খবর জেলেদের কাছ থেকে আমরা জানতে পেরেছি।
মংলা কোস্ট গার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. এ এম রাহাতুজ্জামান বলেন, জেলেদের থেকে বিষয়টি জানার পর অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরুহয়েছে। কোস্টগার্ডের একটি টহল দল ওই এলাকায় কাজ করছে।