প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনে র্যাব ও বনদস্যু সাগর বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, একটি কাটা রাইফেল ও নয়টি গুলি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুধমুখী ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বলেন, টহল দেওয়ার সময় বনের ভেতর থেকে সাগর বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তখন উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। একপর্যায়ে দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।