প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে দুই দল বনদস্যুর মধ্যে বন্দুকযুদ্ধে তিনজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তবে এ ঘটনায় দস্যুদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আহত জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজাপুর গ্রামের ছন্দেহ আলীর ছেলে এছাহাক আলী (৩০), মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের জয়নাল আবদিনের ছেলে ইউনুচ আলী (২৫) এবং একই গ্রামের মোস্তফা হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৩০)। আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে দুই দল বনদস্যুর মধ্যে গোলাগুলির মধ্যে পড়ে তাঁরা আহত হন। এ সময় জেলেরা নৌকায় অবস্থান করছিলেন। পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, গোলাগুলি ও জেলে আহতের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।