সুন্দরবনে দুই জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিম সুন্দরবন থেকে দুই জেলেকে ৬০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনী। গতকাল বুধবার ভোর ছয়টার দিকে সুন্দরবনের বৈকারী খাল থেকে তাঁদের অপহরণ করা হয়।
অপহৃত জেলেরা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামের ছাত্তার গাজী (২৮) ও পার্শ্বেমারী গ্রামের রবিউল গাজী (২০)।
পার্শ্বেমারী গ্রামের অজিয়ার রহমান বলেন, অপহৃত জেলেরা তাঁকে জানিয়েছেন, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন কার্যালয় থেকে অনুমতি নিয়ে গত সোমবার ছাত্তার গাজী ও রবিউল গাজী মাছ ধরতে যান।
গতকাল বুধবার ভোর ছয়টার দিকে একই রেঞ্জের বৈকারী খালে মাছ ধরার সময় জোনাব বাহিনীর সদস্যরা তাঁদের অপহরণ করে। পরে তারা মুক্তিপণ হিসেবে ৬০ হাজার টাকা দাবি করে।