সুন্দরবনে বাহিনীপ্রধান জিয়াসহ আটক ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের বনদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়াসহ ওই বাহিনীর তিন সদস্যকে আটক করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে জেলার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের কাঠেশ্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
আজ সন্ধ্যায় সুন্দরবনসংলগ্ন নীলডুমুরে ৩৪ ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে র্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল এনামুল আরিফ সুমন এ তথ্য জানান। জিয়া ছাড়া আটক অন্য ব্যক্তিরা হলেন শ্যামনগরের সোরা গ্রামের মাসুম হোসেন, আশাশুনি উপজেলার শীতলপুর গ্রামের আলাই গাজী, যশোরের শার্শা উপজেলার গোনাই গ্রামের শিমুল হোসেন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে তিনটি এলজি পিস্তল, নয়টি পাইপগান, একটি শাটারগান এবং সাতটি গুলি রয়েছে।