সুন্দরবনে র্যা বের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জলদস্যু নিহত
সুন্দরবনে র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু শামসু বাহিনীর প্রধান শামসু ওরফে কোপা শামসু (৪৫) নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জর শ্যালা নদীসংলগ্ন মৃগমারী খাল এলাকায় এ ঘটনা ঘটে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলামের ভাষ্যমতে, নিয়মিত টহলের অংশ হিসেবে র্যা বের একটি দল গতকাল সকালে সুন্দরবনের এই এলাকায় যায়। র্যা বের সদস্যরা মৃগামারী খাল এলাকায় পৌঁছালে বনের ভেতর থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। এ সময় আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষ্যের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। পরে সেখানে তল্লাশি করে শামসুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাঁকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিতে র্যা বের দুই সদস্যও আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশিসহ ৩টি একনলা বন্দুক, ৩৬টি গুলি, ২টি রামদা উদ্ধার করা হয়েছে।