সুন্দরবনে র‍্যাবের অভিযান, ৬ জেলে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরায় র‍্যাব-৮–এর একটি দল অভিযান চালিয়ে অপহৃত ছয় জেলেকে উদ্ধার করেছে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের ছোট কলাগাছিয়া খালে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৮–এর সহকারী পরিচালক মো. হাসান। এ সময় তিনটি নৌকা, দুটি একনলা বন্দুক ও দুটি শুটারগান উদ্ধার করা হয়। তবে এ অভিযানে এখন পর্যন্ত কোনো দস্যুকে আটক করতে পারেনি। র‍্যাব-৮–এর উপপরিচালক মেজর আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।

কয়েক দিন আগে বনদস্যু নোয়া মিয়া বাহিনী আট জেলেকে অপহরণ করে। তাঁদের মধ্যে ছয়জনকে সন্ধ্যায় উদ্ধার করা হয়। বাকি জেলেদের উদ্ধারে এখনো অভিযান চলছে বলে জানিয়েছে র‍্যাব।