সুন্দরবনে ৯৬ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনে আবারও ৯৬ জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। গত বুধবার বিকেলে সুন্দরবনের মহিপুর, পাথরঘাটা, চরদোয়ানী এলাকা থেকে তাঁদের অপহরণ করা হয়।
জেলেদের স্বজনেরা নাম প্রকাশ না করার শর্তে জানান, মুক্তিপণের দাবিতে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ওই জেলেদের অপহরণ করে। অধিকাংশ জেলেই বরগুনা, পাথরঘাটা, মহিপুর বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা অঞ্চলের। তাঁদের প্রত্যেকের মুক্তির জন্য মাথাপিছু ১০ হাজার করে টাকা দাবি করা হয়েছে। এ সময় দস্যুরা চারটি মাছ ধরা ট্রলারও ছিনিয়ে নিয়ে গেছে। ট্রলার চারটির জন্য আরও ৪০ হাজার টাকা দাবি করা হয়েছে। সোমবারের মধ্যে মুক্তিপণের টাকা না দিলে অপহৃতদের নির্মম নির্যাতন চালিয়ে সাগরে ভাসিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বনদস্যুরা।