সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' দুজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি দুজনই বনদস্যু। এর একজন বনদস্যু করিম বাহিনীর প্রধান আবদুল করিম এবং অপরজন তাঁর সহযোগী আল আমিন হোসেন। তবে আবদুল করিমের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামী বনদস্যু নন। আল আমিনও নন। তাঁরা মৎস্যজীবী।
শ্যামনগর থানার ওসি ইনামুল হকের ভাষ্য, রোববার ভোরে গ্রেপ্তার করা করিম ও আল আমিনকে নিয়ে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে শ্যামনগর থানার পুলিশ সুন্দরবনের খোলপেটুয়া ও চুনা নদীর মধ্যবর্তী কাঠেশ্বর এলাকায় অস্ত্র উদ্ধার এবং তাঁদের সহযোগীদের গ্রেপ্তার করতে যায়। সেখানে পৌঁছামাত্র বনদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে করিম ও আল আমিন ডান পায়ে গুলিবিদ্ধ হন।