সুন্দরবনে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন-সংলগ্ন বড় আমগাছিয়ার খালে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন এক জলদস্যু নিহত হয়েছে। র‍্যাবের দাবি, আজ বুধবার সকাল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

র‍্যাবের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম আক্কাস ওরফে রহিম ওরফে জামাই রহিম (২৫)। তিনি সুন্দরবনের জলদস্যু সাগর-সৈকত বাহিনীর প্রধান ছিলেন।

র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবিরের ভাষ্য, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে ১৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৫০টি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত আক্কাসের লাশ উদ্ধার করে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানীতে নিয়ে আসা হচ্ছে।