সুন্দরবনে 'বন্দুকযুদ্ধ' বন্দুকসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব সুন্দরবন থেকে গতকাল বৃহস্পতিবার সকালে দুটি একনলা বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। র‍্যাবের ভাষ্যমতে, প্রায় আধা ঘণ্টা বন্দুকযুদ্ধের পর ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। দুজনই বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য।

গ্রেপ্তার করা দুজন হলেন বাগেরহাটের রামপাল উপজেলার প্রসাদনগর গ্রামের আজিজুল শেখ (২৬) ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার লক্ষ্মীখালী গ্রামের আবুল হোসেন কাজী (২৭)। ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, নয়টি তাজা গুলি ও গুলির পাঁচটি খোসা উদ্ধার করা হয়েছে।