সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনীর আত্মসমর্পণ আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনী আজ বৃহস্পতিবার বরগুনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করবেন। এ সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহম্মেদ উপস্থিত থাকবেন।
বরিশাল র্যাব-৮–এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে মোবাইল ফোনে প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে বরগুনার সার্কিট হাউস ময়দানে সুন্দরবনের জলদস্যু সাগর বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবে।
র্যাব-৮ সূত্রে জানা গেছে, আজ সাগর বাহিনীর প্রধান মো. আলমগীর শেখ ওরফে সাগরসহ ১৩ জন জলদস্যুর আত্মসমর্পণের কথা।