সুপারি ও আলুর বস্তার ভেতরে ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারি ও আলুর বস্তার ভেতরে ইয়াবা বড়ি পাচার করতে গিয়ে ধরা পড়েছেন চার ব্যক্তি। গতকাল রোববার ভোরে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে বস্তার ভেতর থেকে ১১ হাজার ইয়াবা বড়ি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় পিকআপের চালক মো. নিজাম, চালকের সহকারী মো. রাসেল, বস্তার মালিক শহিদুল্লাহ ও মো. বেলালকে গ্রেপ্তার করা হয়।
অভিযান পরিচালনাকারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক আলী আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজারের টেকনাফ থেকে আসা একটি পিকআপে তল্লালি চালিয়ে এসব ইয়াবা বড়ি জব্দ করা হয়। ৪৬টি সুপারির এবং ৬টি আলুর বস্তার ভেতরে ১১ হাজার ইয়াবা বড়ি লুকিয়ে রাখা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চারজন ইয়াবা বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে আসার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালি অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহীম বাদী হয়ে কর্ণফুলী থানায় চার আসামির বিরুদ্ধে মামলা করেছেন।