প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ব্যাংকক-সিঙ্গাপুর শপিং সেন্টারের সামনে থেকে সুপারির ভেতরে রাখা ৯০০ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল সকালে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো ফাতেমা জান্নাত ও নাসির আহমেদ। ফাতেমা জান্নাতের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায় ও নাসিরের বাড়ি ভোলায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক ব্রজলাল চাকমা জানান, তল্লাশির সময় তাদের কাছে পান ও সুপারি পাওয়া যায়। এর মধ্যে নয়টি সুপারির খোলের মধ্যে কৌশলে ইয়াবা বড়ি ভরা হয়েছিল। প্রতিটি সুপারির খোলে ১০০ করে ইয়াবা পাওয়া যায়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|