সুপারির ভেতর ইয়াবা পাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারির ভেতরে ইয়াবা বড়ি গুঁজে পাচারকালে আবদুর রশিদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের বাকলিয়া রাহাত্তারপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এ বি এম ফয়জুল ইসলাম প্রথম আলোকে জানান, সুপারির খোসার মধ্যে ইয়াবা বড়ি ঢুকিয়ে ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন আবদুর রশিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কক্সবাজারের টেকনাফ থেকে এসব ইয়াবা বড়ি আনেন। বড়িগুলো বিক্রির জন্য ব্যাগে করে নিয়ে যাচ্ছিলেন তিনি।