'অপহৃত' শিশু সুমাইয়াকে উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ‘অপহৃত’ শিশু সুমাইয়াকে (৫) উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর কদমতলী এলাকা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়।
কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির প্রথম আলোকে বলেন, গত রাতে সুমাইয়াকে কদমতলী থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি এখন পুলিশের হেফাজতে আছে।

২ এপ্রিল কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় বাড়ির সামনে থেকে সুমাইয়া ‘নিখোঁজ’ হয়। এ ঘটনায় সুমাইয়ার বাবা জাকির হোসেন ২৪ এপ্রিল কামরাঙ্গীরচর থানায় অপহরণের মামলা করেন। নিখোঁজ হওয়ার ২২ দিন পুলিশের সব কটি বাহিনী সুমাইয়ার খোঁজে মাঠে নামে।
সুমাইয়ার বাবা জাকির হোসেন স্টিল কারখানার কর্মচারী, মা গৃহিণী।
