সূত্রাপুরে বাড়িতে ঢুকে এক ব্যক্তিকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সূত্রাপুর এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে শেখ মনির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করা হয়।
নিহত মনিরের বাড়ি সূত্রাপুর থানার ৪৮ কাঠেরপুল জাস্টিস লালমোহন দাস লেনে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মনিরকে হত্যা করা হয়। নিহত মনিরের চাচা শামসুদ্দিনের ভাষ্য, চাচাতো ভাই বাদু মিয়ার সঙ্গে মনিরের সম্পত্তি নিয়ে বিরোধ ছিল। প্রায়ই বাদু মিয়া মনিরকে হত্যা করার হুমকি দিতেন। গতকাল রাতে বাড়িতে ঢুকে মনিরকে হত্যা করা হয়। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত মনিরের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। হাসপাতাল ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক মনিরকে হাসপাতালে নিয়ে আসার খবর জানিয়েছেন।