সেই ইউপি চেয়ারম্যান কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দম্পতিকে মারধরের অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলার হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিনকে (৩৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার পুলিশ তাঁকে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত শুক্রবার হাতিবান্ধায় নিজ বাড়িতে আটকে রেজাউল করিম ও লাভলী বেগম নামের এক দম্পতিকে চেয়ারম্যান নাসির এবং তাঁর সহযোগীরা মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় রেজাউল চেয়াম্যানসহ কয়েকজনের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। গতকাল রোববার পুলিশ চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।