সেই ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার আসামি কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারের পর গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠান।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৪ ডিসেম্বর কুমিল্লা নগরের চকবাজার এলাকার স্কুলপড়ুয়া ওই মেয়েটিকে কৌশলে একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন খোরশেদ আলম।
গত ২৯ ডিসেম্বর প্রথম আলোয় ‘চেয়ারম্যানের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়।