সেই এসপি হাবিবুর বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের আলোচিত সাবেক পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, গত ১৯ জানুয়ারি স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক বজলুর রহমান তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। ওই মামলায় উচ্চ আদালত তাঁকে চার সপ্তাহের জামিন দিয়েছেন।

তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, জামিন পাওয়া যেকোনো সরকারি কর্মকর্তা ‘টেকেন ইনটু কাস্টডি’ মর্মে গণ্য হবেন। তাই তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে চাকরিবিধি অনুযায়ী, বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা পাবেন। বরখাস্তের আদেশে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান।

এর আগে মুন্সিগঞ্জের এসপি থাকাকালে হাবিবুর রহমানের বেতন স্কেল দুই ধাপ নামিয়ে দেওয়া হয়েছিল। এ ছাড়া নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাঁর বিরুদ্ধে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগ ছিল।

আরও পড়ুন: