সেই চিকিৎসক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (সহকারী রেজিস্ট্রার) চিকিৎসক মিজানুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তার এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান গত বুধবার জামিন বাতিল করে এ চিকিৎসককে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ১৫ নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের আবাসিক হোস্টেল থেকে মিজানুর রহমানের স্ত্রী চিকিৎসক তানজিলা জাহান মিথিলার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত মিথিলার মামা খন্দকার শরিফ উদ্দিন বাদী হয়ে গত ১৬ নভেম্বর মিজানুরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে শাহবাগ থানায় মামলা করেন। এ মামলায় গত ২ ডিসেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন মিজানুর রহমান।