সেই তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের শ্বশুরবাড়িতে পিটুনির শিকার তরুণ সজল শেখ (২৮) গতকাল শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মূলঘর ইউপির চেয়ারম্যান মো. আবদুল মান্নান জানান, তাঁর প্রতিবেশী বাবু শেখের মেয়ের সঙ্গে সজলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সজলের বিরোধ চলছিল। বিরোধ মেটাতে বৃহস্পতিবার শ্বশুরবাড়ির লোকজন সজলকে ডেকে নেন। পরে রাতে তাঁরা সজলকে হাতুড়ি ও রড দিয়ে পিটিয়ে জখম করেন। গুরুতর অবস্থায় সজলকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।