প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিস্তল নিয়ে এক কিশোরের খেলা করার সময় আরেক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজধানীর পল্টন থানার পুলিশ পিস্তলটি জব্দ করেছে। এ ব্যাপারে পুলিশ সাধারণ ডায়েরিও (জিডি) করেছে। গত শুক্রবার পল্টনের শান্তিনগরের পীর সাহেবের গলিতে ফুফা কাওছার আহমেদের বাসায় বেড়াতে যায় নয় বছরের জান্নাত। কাওছারের লাইসেন্স করা পিস্তল নিয়ে খেলছিল তার ১২ বছরের ছেলে মাহী। একপর্যায়ে একটি গুলি বের হয়ে জান্নাতের পেটে লাগে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম প্রথম আলোকে বলেন, কাওছার ঠিকাদারি ব্যবসা করেন বলে জানা গেছে। কিন্তু তিনি পিস্তলের লাইসেন্স পেতে পারেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।