সেই পুলিশ বরখাস্ত কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারীতে পুলিশের গুলিতে মাদ্রাসার ছাত্র আহতের ঘটনায় অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত হাটহাজারী থানার কনস্টেবল রোমেন সিরাজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে তুচ্ছ ঘটনায় কথা-কাটাকাটির জের ধরে হাটহাজারী মাদ্রাসার তাফসির বিভাগের প্রথম বর্ষের ছাত্র মহব্বত ছিদ্দিককে গুলি করেন কনস্টেবল রোমেন সিরাজ। এই ঘটনায় ক্ষুব্ধ জনতা দেড় ঘণ্টা হাটহাজারী-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেন। রাত দেড়টার দিকে ওই কনস্টেবলের বিরুদ্ধে মোহাম্মদ জাফর নামের একই মাদ্রাসার আরেক ছাত্র বাদী হয়ে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর জখম করার অভিযোগে থানায় মামলা করেন।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল জানান, কনস্টেবল রোমেন সিরাজকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আহত ছাত্রকে উন্নত চিকিৎসার জন্য গতকাল ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে বলে ওসি জানান। তিনি বলেন, মহব্বতের অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন।