সেই যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে মাথাভাঙা নদীতে নিখোঁজ যুবক শামীম হোসেনের (৩০) লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার রাত আটটার দিকে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সেতুর কাছে মাথাভাঙা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ সীমান্ত এলাকায় মাথাভাঙা নদীতে শামীম নিখোঁজ হন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়া খেয়ে নদীতে পড়ে শামীম নিখোঁজ হন। শামীম ফিলিপনগরের বাহিরমাদী গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম বলেন, লাশ পরিবারের সদস্যরা শনাক্ত করে রাতেই নিয়ে গেছেন।