সেই লাইনম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের লাইনম্যান ফিরোজ কবিরকে গত মঙ্গলবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সংযোগ দেওয়ার কথা বলে টাকা আত্মসাৎ, বিদ্যুৎ চুরি ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারণে তাঁকে বরখাস্ত করা হয়। গাইবান্ধা বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলকার নাইন শফি বরখাস্তের কথা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে নতুন সংযোগ দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া, ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় প্রধান প্রকৌশলীর নির্দেশে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০১২ সালের ৮ অক্টোবর ‘লাইনম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়।