সেই শিক্ষক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে ছাত্রলীগকে নিয়ে কটূক্তি করায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার গ্রেপ্তার করা সেই শিক্ষক এনায়েত উল্লাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বুধবার গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন ওই আদেশ দেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, এনায়েত উল্লাহ ২০১১ সাল থেকে মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গত রোববার কোনো একসময় ওই শিক্ষক তাঁর ফেসবুকে পাবলিক পোস্টে ছাত্রলীগকে উদ্দেশ করে কটূক্তি করেন। গাজীপুর প্রতিনিধি