সেই শৌচাগারের পাশে আবার জুয়ার আসর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কাজীর বাজার মৎস্য আড়তের সেই বিলাসী শৌচাগারের পাশে চলা জুয়ার আসরে অভিযান চালিয়ে ১৫ জনকে ধরে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে র্যাব-৯–এর একটি দল এই অভিযান চালায়।
জুয়ার আসর থেকে ১৫ জুয়াড়িকে হাতেনাতে আটক করে পরে র্যাব-৯-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত জুয়াড়িরা সবাই কাজীর বাজার মৎস্য আড়তের আশপাশের এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রীসহ তিন লাখ টাকা উদ্ধার করা হয়। এর আগে ১৮ নভেম্বর দুপুরে সিলেট কোতোয়ালি থানার একদল পুলিশ অভিযান চালিয়ে শৌচাগারের একটি কক্ষে চলা জুয়ার আসর থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে।