সাংসদ লিটনকে কলেজ পর্ষদ থেকে বাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলি করে এক শিশুকে আহত করার ঘটনায় গাইবান্ধার আওয়ামী লীগের সাংসদ মঞ্জুরুল ইসলাম ওরফে লিটনকে তিনটি কলেজের সভাপতির পদ থেকে প্রত্যাহার করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
এ ছাড়াও মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হওয়া ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাংসদ এম এ হান্নানকেও একটি কলেজের পর্ষদ থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়, মঞ্জুরুল ইসলাম গাইবান্ধার সুন্দরগঞ্জের ধুবনী কঞ্চিবাড়ী কলেজ, সুন্দরগঞ্জ মহিলা কলেজ, সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন। এম এ হান্নান জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ত্রিশালের কবি নজরুল কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন।
এ ছাড়া