সেচযন্ত্রের মোটর চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার কাশিমালা গ্রামে গত রোববার রাতে তিনটি পুকুর থেকে পানি সেচের তিনটি বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন কাশিমালা গ্রামের আনোয়ার হোসেন, জিল্লুর রহমান ও আবদুস ছালাম। তাঁরা পুকুরে মাছ চাষে সেচের জন্য বৈদ্যুতিক মোটর ব্যবহার করেন। রোববার দিনে সেচযন্ত্র দিয়ে পানি তোলা হয়েছিল। গতকাল সোমবার সকালে গিয়ে তাঁরা দেখতে পান পুকুর থেকে তিনটি মোটর চুরি হয়ে গেছে। আদমদীঘি থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।