সেতুর নিচে শিশুর লাশ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজ রোববার সকালে বাড়ির পাশে সেতুর নিচ থেকে আশিক মিয়া নামের নয় বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বিকেলে পুলিশ দুজনকে আটক করেছে।

আশিকের বাড়ি ওই উপজেলার ভুড়ারবাড়ি গ্রামে। সে আরামনগর বাজারের অ্যাকটিভ কিন্ডারগার্টেন অ্যান্ড কোচিং সেন্টারের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আশিকের মা আবেদা বেগম বলছেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অন্য শিশুদের সঙ্গে আশিক বাড়ির আঙিনায় খেলছিল। পরে বাড়ি ফেরেনি। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যায়নি।

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে ভুড়ারবাড়ির ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের বাড়ির পাশে সেতুর নিচে আশিকের লাশ পাওয়া যায়। পরিবার তার লাশটি শনাক্ত করেছে। বেলা ১১টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। লাশের ডান হাত কাটা ছিল। ডান হাতটি উদ্ধার করা যায়নি। কোমরে ও গলায় কাটা দাগ রয়েছে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমানের ভাষ্য, হত্যার পর দুর্বৃত্তরা আশিকের লাশ লুকিয়ে রেখেছিল।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, এ ঘটনায় জড়িত অভিযোগে বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ ভুড়ারবাড়ি গ্রামের সবুজ (১৮) ও জবান আলীকে (২২) আটক করেছে।

আরও পড়তে ক্লিক করুন
সেতুর নিচে শিশুর লাশ