সেনবাগে বিএনপির ইফতার অনুষ্ঠানের পাশে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে বিএনপির ইফতার অনুষ্ঠানস্থলের পাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দফায় দফায় সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে বিএনপির নেতারা অভিযোগ করেছেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন উল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে নলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির ইফতার অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ জয়নুল আবদিন ফারুক।
আমিন উল্লাহ অভিযোগ করেন, জয়নুল আবদিন ফারুক আসার পরই অনুষ্ঠানস্থলের আশপাশে একের পর ককটেলেল বিস্ফোরণ ঘটাতে থাকে দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দফায় দফায় প্রায় ১৫-২০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। নেতা-কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়ে ইফতার অনুষ্ঠান শেষ করেন।
জানতে চাইলে সেনবাগ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, লোকমুখে তিনি ওই ঘটনাটি শুনেছেন।