সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলি, এক সন্ত্রাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর উপজেলার ভুয়াছড়ি ইউনিয়নের অনিকা মেম্বারপাড়ায় গতকাল শুক্রবার সেনাবাহিনীর সদস্য ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের স্টাফ অফিসার মেজর ফেরদৌস হোসেন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ইউপিডিএফের সন্ত্রাসীরা জড়ো হচ্ছে—বিকেল পাঁচটার দিকে তাঁরা এমন সংবাদ পান। ওই সংবাদের ভিত্তিতে মহালছড়ি জোনের একটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। জবাবে সেনাবাহিনীর সদস্যরাও গুলি চালান। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালানোর সময় সামরিক পোশাক পরা অজ্ঞাতপরিচয় এক সন্ত্রাসীর লাশ পড়ে থাকতে দেখা যায়। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি সাব মেশিনগান ও একটি এসএলআর উদ্ধার করা হয়েছে।