সেনাসদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে আবদুল বারিক (৪০) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার বাকশাপাড়া গ্রামের বাসিন্দা। ২০০৯ সালে সিরাজগঞ্জ জেলার মদনাবাড়ী গ্রামের আবদুল মান্নানের মেয়ে তানিয়া খাতুনকে বিয়ে করেন বারিক। চার বছর ধরে তিন লাখ টাকা যৌতুক চেয়ে বারিক তাঁর স্ত্রীকে নির্যাতন করেন। এর জের ধরে গত মঙ্গলবার দুপুরে তানিয়াকে পিটিয়ে আহত করেন তিনি। এ ঘটনায় তানিয়া বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বারিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।